২১ রমাদান

রাগ

পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তা‘আলা মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিপক্ষ শক্তির অন্তরের অবস্থা বর্ণনায় ‘রাগ’ বা ‘ক্রোধ’ প্রসঙ্গের অবতারণা করেছেন। আল্লাহ তা‘আলা জান্নাতের অধিকারী মুত্তাকী বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে ক্রোধ নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে:

الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ فِی السَّرَّآءِ وَ الضَّرَّآءِ وَ الۡکٰظِمِیۡنَ الۡغَیۡظَ وَ الۡعَافِیۡنَ عَنِ النَّاسِ ؕ وَ اللّٰهُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۳۴﴾ۚ

যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সে সৎকর্মশীলদের ভালবাসেন। (সুরা আলে ইমরান-১৩৪)

মুনাফিক ও ইসলামের শত্রুরা মুমিনদের সামনে একরকম ভান করে, কিন্তু আড়ালে তারা প্রচণ্ড ক্ষোভ ও হিংসা পোষণ করে। তাদের এই তীব্র রাগের চিত্র তুলে ধরে আল্লাহ বলেন:

 وَ اِذَا لَقُوۡکُمۡ قَالُوۡۤا اٰمَنَّا ۚ٭ۖ وَ اِذَا خَلَوۡا عَضُّوۡا عَلَیۡکُمُ الۡاَنَامِلَ مِنَ الۡغَیۡظِ ؕ قُلۡ مُوۡتُوۡا بِغَیۡظِکُمۡ ؕ اِنَّ اللّٰهَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۱۱۹﴾

আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে, তখন বলে, ‘আমরা ঈমান এনেছি’। আর যখন তারা একান্তে মিলিত হয়, তোমাদের উপর রাগে আঙ্গুল কামড়ায়। বল, ‘তোমরা তোমাদের রাগ নিয়ে মর’! নিশ্চয় আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত।” [সূরা আলে ইমরান, আয়াত: ১১৯]

এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় যে, নিজের রাগ নিয়ন্ত্রণ করা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম মাধ্যম। অন্যদিকে, মুমিনদের উচিত শত্রুর অন্তরের গোপন রাগ বা বিদ্বেষ সম্পর্কে সচেতন থাকা এবং আল্লাহর ওপর ভরসা রাখা।