যাকাতের হিসাব করার নিয়ম / পরিমাণ

১. গবাদি পশু: ছাগল, ভেড়া, উট, ঘোড়া যদি মালিকের শ্রম ব্যতিরেকে চারণভূমিতে বছরের অধিক সময় বিচরণ করে প্রতিপালিত হয়। অর্থাৎ নিজের ঘাস, পানি নিজেই সংগ্রহ করে, যেমন – চর অঞ্চলে এরূপ দেখা যায় এবং গৃহস্থালি কাজের অতিরিক্ত, যা বিক্রির জন্য বা দুধ বা বৃদ্ধির জন্য রাখা হয়, এমন পশুর জাকাত দেওয়া ওয়াজিব।

২. সোনা রূপার জাকাত: স্বর্ণ বিশ মিসকাল বা সাড়ে সাত তোলা হলে এবং রূপা দুইশত দিরহাম বা সাড়ে বায়ান্ন তোলা হলে এর চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে।

. ভূমির উৎপাদন: ধান, গম, জব, খেজুর, আঙ্গুর, শস্য ও ফলমূল যা সেচ ব্যতীত, বৃষ্টি বা নদীর পানি দ্বারা উৎপাদিত হয়, এতে উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয়। ফসল কম বেশি যাই হোক না কেন, এক দশমাংশ হারে দিতে হবে। তবে এসব ফসল যদি সেচের পানি দ্বারা উৎপন্ন হয় তাহলে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে।

৪. জমিনে গচ্ছিত গুপ্তধন: শরিয়তের পরিভাষায় একে কানয বলা হয়। আর খনিজ ধাতব দ্রব্য যেমন – সোনা, রূপা, তামা ইত্যাদিকেও মা’আদিন বলা হয়। আর উভয় দ্রব্য দুটিকে একসাথে রেকায বলা হয়। যেকোনো অবস্থায়ও কানযেরও এক পঞ্চমাংশ যাকাত দিতে হবে। একে খুমুসও বলা হয়।

৫. ব্যবসায়ী মাল: ব্যবসায়ে নিয়োজিত সম্পদ, পণ্যদ্রব্য, যন্ত্রপাতি, কাপড়, খাদ্য, সাজ-সরঞ্জাম, অলঙ্কার, মূল্যবান পাথর, পশু, গাছপালা, জমি, শিল্প-প্রতিষ্ঠান ইত্যাদি স্থাবর অস্থাবর সম্পদে নিসাব পরিমাণ হলে এবং বছর পূর্ণ হলে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে।

৬. যেসব জিনিসে তৈজসপত্র ব্যবহার করা হারাম, তা স্বর্ণ, রৌপ্য ইত্যাদি মূল্যবান ধাতব দ্রব্য দ্বারা তৈরি করা হলে তাতে এবং স্বর্ণে, রোপ্যে নির্মিত উপঢৌকনাদিতে ওজনে বা মূল্যের নিসাব পরিমাণ হলে তাতে জাকাত দেওয়া ওয়াজিব।

৭. স্বাধীন শ্রম ও পেশাভিত্তিক উপার্জিত, অর্জিত সম্পদের উপর জাকাত দিতে হবে। তবে এর জন্য বছর অতিবাহিত হওয়া শর্ত নয় বরং মাল পাওয়ার সাথে সাথেই যাকাত দিতে হবে।

৮. শেয়ার বন্ড,সিকিউরিটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি অর্থের মূল্যবান বহন করে তাতেও জাকাত দিতে হবে।

10 thoughts on “যাকাতের হিসাব করার নিয়ম / পরিমাণ”

  1. 567jili eh? Been hearing good things. Gonna check out if they’re the real deal. Fingers crossed! I hope they got some fun slots and good bonuses. Will report back!Check it out here: 567jili

    Reply
  2. Bet9k, yeah, I’ve placed a few bets there before. Their selection is pretty good. Just hoping for some better payouts this time! Maybe my luck will change. Put your money where your mouth is bet9k

    Reply

Leave a Comment