রমযানে ইতিকাফ ও তার ফযিলত

রমযানের বিশ তারিখের সূর্যাস্ত থেকে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত ইতিকাফ করাকে ইতিকাফে মাসনূন বলা হয়। হাদীস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন ইতিকাফ করতেন। –সহীহ বুখারী : ২০২১

মাহে রমযানে ইতিকাফ করা একটি গুরুত্বপূর্ণ আমল। রমযানের ফযীলত, বরকত এবং বিশেষত লাইলাতুল কদরের ফযীলত ও বরকত পাওয়ার জন্য ইতিকাফের গুরুত্ব অপরিসীম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাদানী জীবনে মাত্র একটি রমযানে জিহাদের সফরের কারণে ইতিকাফ করতে পারেননি। তবে পরবর্তী বছর ২০ দিন ইতিকাফ করে তা পূরণ করে নিয়েছেন। এ ছাড়া তিনি সবকটি ইতিকাফ করেছেন। সাহাবীগণও তাঁর সাথে ইতিকাফে শরীক হতেন। তাই ইতিকাফ একটি মর্যাদাপূর্ণ মাসনূন আমল যা ‘শেয়ারে ইসলাম’ও বটে। এমনকি কোন মসজিদ ইতিকাফশূন্য থাকলে পুরো এলাকাবাসী সুন্নতে মুআক্কাদা বর্জনের কারণে গুনাহগার হবে।

হাদীস শরীফে এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমযানে দশ দিন ইতিকাফ করতেন। তবে ওফাতের বছর বিশ দিন ইতিকাফ করেছেন। –সহীহ বুখারী ২০৪৪

ইতিকাফের ফযিলত সম্পর্কে একটি হাদীসের ভাষ্য নিম্নরূপ:

যে ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে এক দিন ইতিকাফ করবে আল্লাহ তায়ালা তার এবং জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। অর্থাৎ আসমান ও জমিনের মাঝে যত দূরত্ব আছে তার চেয়েও বেশি দূরত্ব সৃষ্টি করে দিবেন। –শুআবুল ঈমান ৩৯৬৫

4 thoughts on “রমযানে ইতিকাফ ও তার ফযিলত”

  1. Yo, good88moe caught my eye with their cool design. Site’s fast and loading times are great. A good variety of games, maybe could use a few more of my favorites, but solid overall. Keep up the good work! good88moe

    Reply
  2. Alright folks, hopped onto 188betbetting88 recently and gotta say, it’s a decent option if you’re looking for a place to throw down some bets. The interface is fairly straightforward and they seem to have a pretty wide range of sports to choose from. Could use a little sprucing up in the promotions department, though. You can give it a shot here 188betbetting88.

    Reply

Leave a Comment