ইতিকাফ কী?

ইতিকাফ আরবি শব্দ। আভিধানিক অর্থে ইতিকাফ হল অবস্থান করা, কোন স্থানে নিজেকে আবদ্ধ রাখা।

শরীয়তের পরিভাষায় ইতিকাফ হল ইবাদত ও সওয়াবের উদ্দেশ্যে, পুরুষের জন্য মসজিদে এবং মহিলাদের জন্য আপন ঘরে নামাযের জায়গায় অবস্থান করা।

ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার প্রচলন ইসলামের বহু পূর্ব থেকেই রয়েছে। নামায ও অন্যান্য ইবাদতের সাথে সাথে আল্লাহ তায়ালা হযরত ইবরাহীম আ. ও হযরত ইসমাঈল আ.কে ইতাকাফকারীদের জন্য বাতুল্লাহকে পবিত্র করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, এবং আমি ইবরাহীম ও ইসমাঈলকে আদেশ করলাম তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র রাখ। –সূরা বাকারা ১২৫

7 thoughts on “ইতিকাফ কী?”

  1. Just wanted to drop a quick note to say how helpful this post was for my research. It is refreshing to read such a well written perspective that actually addresses the questions users have. I will definitely be coming back for more updates aipilotreview

    Reply

Leave a Comment